ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ড্রাইভারপাড়া নামক স্থানে।
নিহতরা হলেন ট্রাকচালক শাহ আলম গাজী (৫৭), চালকের
সহকারী রবিউল মাঝি (২৫) ও রাব্বি মিয়া (২৪)। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ভরাডোবা হাইওয়ে পুলিশের এসআই জিয়াউল হক জানান, সোমবার ভোর ৩টার দিকে মহাসড়কের ড্রাইভারপাড়া নামক স্থানে ঢাকা থেকে গোখাদ্য বোঝাই ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা ফেটে যায়।
এ সময় চালক ও তার সহকারী চাকা মেরামত করার সময় রাব্বি পাশে দাঁড়িয়ে ছিল।
পেছন থেকে ময়মনসিংহগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, আরেকজন মারা যায় হাসপাতালে নেয়ার পর।