কার্যক্রম শেষে ঢাকা ছাড়লেন ভারতীয় মেডিকেল টিম

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা, পুনর্বাসন এবং প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার প্রস্তাবসহ বাংলাদেশকে আরো যেকোনো সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে জানানো হয়েছে।

নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া ও সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চার সদস্যের ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে তাদের কার্যক্রম শেষ করে আজ (সোমবার) সন্ধ্যায় ভারতে ফিরে গেছেন। গত ২১ জুলাই ২০২৫ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে এ টিমটি ২৩ জুলাই ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়।

ঢাকায় অবস্থানকালে টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) বাংলাদেশী চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। তারা মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আহতদের উন্নত চিকিৎসায় বিশেষ পরামর্শ দিয়েছে। একই সঙ্গে দগ্ধ রোগীদের চিকিৎসায় অভিজ্ঞতা ও তাদের মতামতও বিনিময় করে।

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা, পুনর্বাসন এবং প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার প্রস্তাবসহ বাংলাদেশকে আরো যেকোনো সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে জানানো হয়েছে। ভারতীয় মেডিকেল টিমের এ সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর বন্ধন, পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার একটি তাৎপর্যপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও