এত দুর্যোগের মধ্যেও দেশে কোনো আকাল হয়নি —মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক দুর্যোগ মোকাবেলা করে ‘বেস্ট ক্রাইসিস ম্যানেজার’ পরিণত হয়েছেন। তার নেতৃত্বে করোনা, বন্যা ও দুটি ঘূর্ণিঝড়সহ (আম্পান ও বুলবুল) মোট পাঁচটি দুর্যোগ আমাদের সরকার একসঙ্গে মোকাবেলা করেছে। প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের কারণে এত দুর্যোগের মধ্যেও দেশে কোনো আকাল হয়নি।

গতকাল বরিশালে করোনাকালীন পরিস্থিতিতে বরিশাল বিভাগের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার প্রায় ১৭০ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ আর্থিক অনুদানের চেক বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শেখ মামনুর রশিদ ও সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মতিউর রহমান তালুকদার। অনুষ্ঠানে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যল, সাবেক সভাপতি এসএম ইকবাল, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, নির্বাহী সদস্য সুশান্ত ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও