বিষ্ণুমূর্তি উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে একটি পুরাতন পুকুর খননকালে পাথরের তৈরি একটি অর্ধভগ্ন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জের তাড়াশে একটি পুরাতন পুকুর খননকালে পাথরের তৈরি একটি অর্ধভগ্ন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটি বেলে পাথরের অথবা কষ্টিপাথরের বলে ধারণা করছেন স্থানীয়রা। গতকাল সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে জয়নাল আবেদীনের পুকুরে সংস্কারকাজ করার সময় মূর্তিটি পান শ্রমিকরা। পরে দুপুরে সেটি তাড়াশ থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আরও