মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

নিহত আব্দুস সালাম আকন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা বাদশাকান্দি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল করিম আকনের ছেলে।

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম আকন (৪৩) নামে এক ইজিবাইক চালক মারা গেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৬টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম আকন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা বাদশাকান্দি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল করিম আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজের ইজিবাইক চার্জে দেয়ার সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। স্বজনেরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ রতন শেখ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও