সংস্কৃতি উপদেষ্টা

এবারের বৈশাখে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এবারের বৈশাখ উদযাপনে টিপিক্যাল ন্যারো রাজনীতি নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, এতদিন এ শোভাযাত্রাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়েলের জন্য ব্যবহার করেছিল। এবার আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, এটা সবচেয়ে বড় অশুভশক্তি। এটা ছাড়া এখানে আর কোথাও রাজনীতির কিছু পাবেন না।

তিনি আরো বলেন, তবে হ্যাঁ, রাজনীতি কি আছে—বাংলাদেশের রাজনীতি। অর্থাৎ বাংলাদেশের সব জনগোষ্ঠীকে দেখবেন। বাংলাদেশের সব ঐতিহ্যকে দেখবেন, মানে সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য ও এর পরের ঐতিহ্য। সবকিছুর মিশ্রণ এখানে দেখতে পাবেন। ফলে কোনো টিপিক্যাল, সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নেই।

আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে উপদেষ্টা ফারুকী বলেন, আজ থেকে ২০-৩০ বছর পর হয়তো আমরা এই পৃথিবীতে থাকব না। কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশে এভাবেই চলবে

আরও