নীলফামারীতে গৃহপরিচারিকা হত্যার ঘটনায় গ্রেফতার ১

নীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় এক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

নীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় এক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিহত গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যার ঘটনায় জড়িত শামীম বেগ (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রের পাশাপাশি চুরি যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও একটি ল্যাপটপও উদ্ধার করেছে পুলিশ। শনিবার সৈয়দপুর থানার ওসি মো. ফইম উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা পারভীনের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন ছামছুন নাহার। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট ফকিরপাড়ার বাসিন্দা এ নারী ২০১৮ সাল থেকে ওই বাসায় কর্মরত ছিলেন।

ওসি ফইম উদ্দিন বলেন, ‘এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড ছিল। তবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রযুক্তির সহায়তায় আমরা দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদ্ঘাটন ও অপরাধী গ্রেফতারে সফল হয়েছি।’

আরও