এর দুইদিন আগে গাইবান্ধার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর ভুলে ভরা অ্যাডমিট কার্ডের (প্রবেশপত্র) কারণে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই সব পরীক্ষার্থী ও অভিভাবকরা। অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে।
জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ১৪৫ ও বিজ্ঞান বিভাগে ৬৭ জনসহ মোট ২১৩ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। এসব পরীক্ষার্থী বিদ্যালয় থেকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) তুলতে গিয়ে দেখে কারো অভিভাবকের (মা-বাবা) নাম ভুল। আবার ছেলে পরীক্ষার্থীর ছবির স্থানে মেয়ের ছবি এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর প্রবেশপত্র আসে মানবিক বিভাগের।
বিদ্যালয়টির সাবেক সভাপতি শামসুজ্জোহা বলেন, ‘আমার জীবনে এমন প্রধান শিক্ষক দেখিনি যে নিজেই কিছু টাকা আত্মসাৎ করার জন্য শিক্ষার্থীদের জীবনে অনিশ্চয়তা ডেকে নিয়ে আসবে।’ এসব ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক রায়হান সরকার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমার কারণে ভুল হয়েছে ঠিক আছে। কিন্তু একজন পরীক্ষার্থীও পরীক্ষা থেকে বঞ্চিত হবে না। সমাধানের কাজ চলছে।’ ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি দুঃখজনক, কোনো পরীক্ষার্থীই যেন পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।’