নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় অবস্থিত প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। গতকাল ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।