সিনহা হত্যা মামলার তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণের দিন ধার্য

দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণের শেষ দিনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আগামী ২০ সেপ্টেম্বর থেকে এ মামলার তৃতীয় দফার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ।

কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।  আজ বুধবার শেষ দিনে সাক্ষ্য দিয়েছেন ৬ নম্বর সাক্ষী শামলাপুর বায়তুল নুর জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম।  

দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণের শেষ দিনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আগামী ২০ সেপ্টেম্বর থেকে এ মামলার তৃতীয় দফার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন । আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এসব তথ্য জানান।

অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, দ্বিতীয় দফার শেষ দিনে আজ সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরুর পর শহিদুল ইসলামের জবানবন্দি গ্রহণ করেন আদালত। এরপর তাকে জেরার মাধ্যমে দ্বিতীয় দফার টানা চারদিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।  সাক্ষ্য ও জেরা শেষে আদালত এ দিনের মতো কার্যক্রম মুলতবি ঘোষণা করে পরবর্তী দিন ধার্য করেন।

আরও