কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সেনানিবাসটি উদ্বোধন করা হয়।
মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় নির্মিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস।
উদ্বোধনের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তার মধ্যাহ্নভোজের কথা রয়েছে।
বিকেলে তিনটায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশে ফিরবেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে বন্যা কবলিত মিঠামইন পরিদর্শনের ২৫ বছর পর এটি ওই এলাকায় তার প্রথম সফর। ওই সময় মো. আব্দুল হামিদ স্থানীয় সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকার ছিলেন।