কুষ্টিয়া থেকে অপহৃত ৩ শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিশু তিনটিকে কৌশলে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাদের ‘মহানন্দা লোকাল’ ট্রেনে করে প্রথমে যশোরে নিয়ে যায়। পরে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেয়া হয় বলে তদন্তে জানা গেছে।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার তিন শিশুকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুরা হলো মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের সুমনের ছেলে সিফাত (১০), হাসেমের ছেলে রাজ (১০) এবং বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিশু তিনটিকে কৌশলে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাদের ‘মহানন্দা লোকাল’ ট্রেনে করে প্রথমে যশোরে নিয়ে যায়। পরে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেয়া হয় বলে তদন্তে জানা গেছে।

ঘটনার পর দীর্ঘদিন শিশুদের কোনো সন্ধান না পেয়ে সিফাতের মা শেফালী আক্তার গত ৬ জুন রাতে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ মিরপুর উপজেলার গোপালপুর এলাকা থেকে অপহরণকারী চক্রের সদস্য ফতে আক্তার (৩৫) ও শাহানাজ বেগমকে (৪০) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে তিন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একইসঙ্গে মানবপাচারকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও