সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি রোববার

এ গণশুনানিতে জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগ কমিশনের সামনে তুলে ধরবে। উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে দুদক কর্তৃপক্ষ।

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল রোববার সিরাজগঞ্জ জেলার দুদকের ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ শুনানিতে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত -১) মুহাম্মদ রেজাউল কবীর ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে থাকবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

এ গণশুনানিতে জেলার সব সরকারি দপ্তরপ্রধানদের উপস্থিতিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগ কমিশনের সামনে তুলে ধরবে। উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে দুদক কর্তৃপক্ষ।

সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল লক্ষ্য।

গণশুনানিতে জনসাধারণের উপস্থিতি নিশ্চিতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করা হয়েছে। সেইসঙ্গে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে।

আরও