নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব পদে চারটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে সচিবালয়ের চারটি অধিশাখা, সাধারণ সেবা-১, নির্বাচন সহায়তা ও সরবরাহ, নির্বাচন পরিচালনা-২ ও জনসংযোগ পুনর্বিন্যাস করা হয়েছে। বিদ্যমান অধিশাখাগুলোর কার্যপরিধির ব্যাপকতা বিবেচনা করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে শাখা ও দায়িত্ব বণ্টন করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) উপসচিব (সংস্থাপন) শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, এ বিভাগগুলোতে আগে থেকেই সম্পর্কিত কাজগুলো হতো। নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় দায়িত্বকে আরো সুসংগঠিত করতে এসব শাখা গঠন করা হয়েছে।