গতকাল বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় তিন শতাধিক শিশু-কিশোর। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে শিশুদের হাতে জাতীয় পতাকা আঁকা হয়। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের চিত্রকলার সঙ্গে সম্পৃক্ত রাখে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে বলে মনে করেন উদীচী শিল্পীগোষ্ঠী বেতাগী উপজেলা সভাপতি দিপক কুমার গুহু।