সিএমজি বেতার দিবস উদযাপিত

বাংলাদেশের অন্যতম উন্নয়ন ও বাণিজ্য অংশীদার চীনের সঙ্গে সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। এ জন্য চীনের গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বৃদ্ধি করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ এ কাজটি করে চলেছে চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরো। ‘সিএমজি বেতার দিবস’ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকার গুলশান কার্যালয়ে ‘সিএমজি বেতার দিবস’ উদযাপন করে চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরোর সাংবাদিকরা। অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী। এছাড়া

অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক হোসনে আরা তালুকদার, রেডিও ভূমির প্রধান নির্বাহী শামস সুমন, রেডিও ঢোলের প্রধান নির্বাহী সিলভিয়া পারভীন লেনি, নারী উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, শিক্ষাবিদ শাহ নিসতার জাহান, সংগীতশিল্পী ইমরান হোসেনসহ আরো অনেকে। 

অনুষ্ঠানে সিএমজি ঢাকা ব্যুরোর কর্মীদের পরিবেশনায় শ্রুতি নাটক উপভোগ করেন অতিথিরা। এ সময় কেক কেটে প্রতিষ্ঠানটির জন্মদিনও পালন করা হয়।

আরও