জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনার ভাসাপাড়ায় পুলিশের অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদর উপজেলার কাইলহাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদর উপজেলার কাইলহাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল দুপুরে বাড়িতে প্রাথমিক তল্লাশি চালানো হয়। এ সময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং একটি ডামি একে-৪৭ রাইফেলসহ জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়ি আটপাড়া উপজেলা নোয়াপাড়া গ্রামের আবদুল মান্না নামে এক ব্যক্তি প্রায় ২০ বছর আগে নির্মাণ করেন। আবদুল মান্নান পেশায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক। তিনি সেখানে একটি কলেজ স্থাপন করতে চান। কিন্তু তা আর হয়ে ওঠেনি। দুই বছর আগে বাড়িটি তিনি আরিফ নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেন। পরে ভাড়াটিয়া বাড়ির সীমানা প্রাচীর আরো উঁচু করেন। এরপর নারকেলগাছ, আমগাছ ধরে সীমানা প্রাচীরে ২০টির মতো সিসিটিভি ক্যামেরা বসানো হয়। বাড়িটির ভেতরে দুটি পুকুর রয়েছে। ওই বাড়িতে স্থানীয় কাউকে ঢুকতে দেয়া হয় না। আবার দিনের বেলা কোনো ব্যক্তিকে বাড়ির ভেতরে ডুকতে এবং বের হতে দেখেন না এলাকাবাসী।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ জানান, পুলিশের বিশেষায়িত টিম কাউন্টার টেরোরিজম ইউনিটকে খবর দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়িটি জঙ্গি আস্তানা। এখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হতো। বোমা বিশেষজ্ঞ টিম পৌঁছলে ভেতরে প্রবেশ করার পর বিস্তারিত বলা যাবে।

আরও