সেগুলো চালু করতে অতীতে গাফিলতি ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বরিশাল শিশু হাসপাতাল আগামী আগস্টেই চালু করার লক্ষ্য রয়েছে।’
গতকাল দুপুরে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় নবনির্মিত শিশু হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দারের ভাষ্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য চাহিদার একটি খসড়া এরই মধ্যে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে হাসপাতালটির কার্যক্রম শুরু করা হবে।
পরিদর্শনকালে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) লোকমান হাকিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার, সিভিল সার্জন মনজুর এ এলাহী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।