বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৬-১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট সরকার জনগণকে ঈদ করতে দেয়নি।
আজ সোমবার (৩১ মার্চ) সকালে লক্ষ্মীপুরের সোনা মিয়া ঈদগাঁ মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। বিগত বছরগুলোতে আমরা সেই আনন্দ উপভোগ করতে পারিনি। কিন্তু আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছি।
তিনি আরো বলেন, আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। এই আনন্দ ধরে রাখতে ঐক্য প্রয়োজন। সুদৃঢ় ঐক্যই আমাদের সবাইকে একত্রে রাখতে পারে। আমরা যেনো সামনের দিনগুলোও এভাবেই একসঙ্গে কাটাতে পারি।
এ্যানির সঙ্গে আরো উপস্থিত ছিলেন সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজ আহম্মেদ, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, সোহেল আদনান, ছাত্রদল নেতা জিদান চৌধুরীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।