সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় খাদ্য ভাতা দেয়া, মেরিন শিপিং ডিজির নানা হয়রানি বন্ধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নৌযান শ্রমিকরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি স্থানে পথসভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ী শাখার আয়োজনে এসব কর্মসূচিতে বক্তারা বলেন, বেতন বৃদ্ধি, খাদ্যভাতা দেয়া, বাল্কহেডসহ সব নৌযানে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালে ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন ও কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়াসহ শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে। চলতি মাসের ১৮ তারিখের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না করা হলে লাগাতার কর্মবিরতি কর্মসূচির হুমকি দেন শ্রমিক নেতারা।