থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে এ বৈঠকে থাই বিশিষ্টজনদের সঙ্গে মিলিত হন তিনি। খবর বাসসের।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন।
আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে বক্তব্য দেবেন। এছাড়া সম্মেলনে উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। আজ তাদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।