সানেমের জরিপ

বিদ্যমান শিক্ষাব্যবস্থা চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে পারছে না, মনে করেন ৩১ শতাংশ তরুণ

অ্যাকশন এইডের সহযোগিতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

দেশের প্রায় ৩১ শতাংশ তরুণ মনে করেন, বিদ্যমান শিক্ষাব্যবস্থা তাদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে পারছে না। অ্যাকশন এইডের সহযোগিতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

দেশের আটটি বিভাগের ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ-তরুণীকে নিয়ে এই জরিপটি করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে ব্র্যাক সেন্টারে এক আলোচনায় এই জরিপের তথ্য তুলে ধরা হয়।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও নিয়ে তরুণদের মতামত তুলে ধরা হয়। আগামী নির্বাচনে ৩৮ দশমিক ৭৬ শতাংশ ভোট বিএনপি পাবে বলে মনে করেন জরিপে অংশ নেয়া তরুণরা। নির্বাচনের ফলাফলে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে বলেও মনে করেন তারা।

তরুণদের মতে, ২১ দশমিক ৪৫ শতাংশ ভোট পাবে জামায়াত। আর জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫ দশমিক ৮৪ শতাংশ ভোট পাবে। তবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিলে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পাবে বলে মত দিয়েছেন জরিপে অংশ নেয়া তরুণরা। এছাড়া জামায়াতে ইসলামী ব্যতীত অন্য ধর্মীয় দলগুলো ৪ দশমিক ৫৯ শতাংশ এবং জাতীয় পার্টি পাবে ৩ দশমিক ৭৭ শতাংশ ভোট।

এ সময় জানানো হয়, দেশের ৮২ দশমিক ৭ শতাংশ তরুণ রাজনীতিতে অংশ নিতে একেবারেই আগ্রহী নয়। কারণ হিসেবে বলা হয়, রাজনৈতিক সহিংসতাকে ভয় পান ৫৮ দশমিক ৭ শতাংশ তরুণ। আর দুর্নীতি ও রাজনৈতিক নীতির ঘাটতিকে দায়ী করেছেন জরিপে অংশগ্রহণকারী ৫৬ দশমিক ৪ শতাংশ তরুণ।

আরও