কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অর্ণব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ আরো তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার শাসনগাছা লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অর্ণব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ আরো তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার শাসনগাছা লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

অর্ণব শাসনগাছা বাস টার্মিনালের সততা বাসের ম্যানেজার এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদল নেতা ছিলেন বলে দাবি করেছেন জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। গুলিবিদ্ধরা হলেন শাসনগাছার নাজমুল জামান অনিক (২৮), নেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুমার নামাজের পর শহরতলির শাসনগাছা এলাকায় অর্ণবকে একই এলাকার রাব্বি ও আলাউদ্দিন প্রকাশ্যে গুলি করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, লেগুনা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে অর্ণব নামের একজন নিহত হয়েছেন। খবর পেয়ে থানা ও ডিবি পুলিশ, র‍্যাবের টিমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খলিল ও রিয়াজ নামে দুইজনকে আটক করা হয়েছে। অর্ণব কোনো সংগঠনের সদস্য নাকি পথচারী তা জানা যায়নি।

কুমিল্লা জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু জানান, অর্ণব দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি নামাজ পড়ে বের হয়েছিলেন। বুকের বাঁ পাশে গুলি করে তাকে হত্যা করা হয়েছে।

আরও