মিনি করমেলায় এনবিআর চেয়ারম্যান

রাজনৈতিক অস্থিরতায় কমতে পারে রাজস্ব আয়

দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় রাজস্ব আহরণ কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মিনি করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।

দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় রাজস্ব আহরণ কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মিনি করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘‌বিদ্যমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি বাধাগ্রস্ত হলে অবশ্যই রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব এবং এ খাত চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে ভ্যাট আহরণ বাধাগ্রস্ত হবে। আর ব্যবসায়ীরা আমদানি-রফতানি কমালে স্বাভাবিকভাবে রাজস্ব কমবে।’

তিনি আরো বলেন, ‘‌নভেম্বরের পর রিটার্ন জমার সুযোগ থাকলেও কর অব্যাহতি রিবেটসহ নানা সুবিধা পাবেন না করদাতারা। নতুন আইন অনুযায়ী জরিমানাসহ রিটার্ন জমা দিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এতে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন গ্রহণ ও প্রাপ্তিস্বীকার পত্র দেয়া হবে। এছাড়া সেখানে টিআইএন রেজিস্ট্রেশন, এ-চালান এর মাধ্যমে কর প্রদান, ই-রিটার্ন দাখিল, নতুন আয়কর আইনবিষয়ক পরামর্শ ও তথ্যসেবা প্রদান করা হবে। 

ঢাকা কর অঞ্চল-১১-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ই-মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। এ সময় তিনি বলেন, ‘‌দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে ব্যক্তি পর্যায়ে কর প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এই কর মেলার আয়োজন করা হয়। সচেতন নাগরিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত আয়কর দেন। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি পর্যায়ে কর প্রদানের জন্য আয়োজিত এ মেলার প্রভাব অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়বে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া প্রমুখ।

আরও