সাভারে দাফন করা হলো কলকাতায় নিহত ব্যবসায়ী বাবুকে

দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

গতকাল বিকালে বেনাপোল সীমান্ত দিয়ে বাবুর মরদেহ বাংলাদেশে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি কাজ শেষে স্বজনেরা রাত ৩টার দিকে মরদেহ নিয়ে সাভারে পৌঁছান। আজ সকাল সোয়া ৯টার দিকে লাশবাহী গাড়িতে করে মরদেহ হিজলা পাঁচ মসজিদ মাঠে নেয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ভারতের কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাভারের ব্যবসায়ী আহম্মেদ বাবুর মরদেহ দেশে এনে দাফন করা হয়েছে। আজ রোববার সকালে জানাজা শেষে সাভারের আমিনবাজার বড়দেশী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে গতকাল শনিবার বিকালে বেনাপোল সীমান্ত দিয়ে বাবুর মরদেহ বাংলাদেশে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি কাজ শেষে স্বজনেরা রাত ৩টার দিকে মরদেহ নিয়ে সাভারে পৌঁছান। আজ সকাল সোয়া ৯টার দিকে লাশবাহী গাড়িতে করে মরদেহ হিজলা পাঁচ মসজিদ মাঠে নেয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ব্যবসায়িক কাজে নিয়মিত কলকাতায় যাওয়া ৩৭ বছর বয়সী এই ব্যবসায়ীর মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে। সকালে জানাজার স্থানে স্বামীকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী গুলশানারা। এ সময় মায়ের সঙ্গে কাঁদতে দেখা যায় ৮ বছরের মেয়ে এলিনা ও ছোট ছেলে হাসান রোজাকেও।

সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে স্বজনহারা গুলশানারা সরকারি সহযোগিতার আকুতি জানান। তিনি তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটি চাকরির সুযোগ প্রদান এবং সন্তানদের ভবিষ্যতের জন্য সাহায্যের আবেদন জানান।

বাবুর বন্ধু মো. ইব্রাহীম বলেন, এর আগেও ওই হোটেলের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ভাঙাচোরা ও নোংরা পরিবেশের কারণে বন্ধুকে আবারো ওই হোটেলে না ওঠার পরামর্শ দিয়েছিলেন তিনি।

আরও