এন্তোনিও গুতেরেস

রোহিঙ্গাদের খাদ্য, নিরাপত্তা ও স্বদেশে ফেরাতে সব করব

তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। এটার জন্য সংস্থাটি কাজ করছে। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে হলে মিয়ানমারের রাখাইনেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে।

রোহিঙ্গাদের খাদ্য, নিরাপত্তা ও স্বদেশে ফেরত নিশ্চিতে জাতিসংঘ সব করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। এটার জন্য সংস্থাটি কাজ করছে। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে হলে মিয়ানমারের রাখাইনেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন এন্তোনিও গুতেরেস।

এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

জাতিসংঘের মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে নেমে বেশ কিছু অনুষ্ঠানিকতা সেরে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে রোাহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন ও গণমাধ্যমে কথা বলেন। শেষে প্রধান উপদেষ্টাসহ জাতিসংঘ মহাসচিব উখিয়ায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন।

আরও