খুলনায় করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৯৮

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছে। একই সময়ে বিভাগে নতুন করে ৯৯৮ জনের কভিড শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছে। একই সময়ে বিভাগে নতুন করে ৯৯৮ জনের কভিড শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

রাশেদা বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনায় নয়জন, কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে চারজন, বাগেরহাটে চারজন, নড়াইলে তিনজন ও মেহেরপুরে দুইজন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৪৬ হাজার ৯৭৫ জনের শরীরে শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জনে। এ সময় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৪৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৮ জনের এবং মৃত্যু হয়েছে নয়জনের। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ২৬৪ জনের শরীরে। মারা গেছেন ২২০ জন এবং সুস্থ্য হয়েছেন ১০ হাজার ১৬৩ জন।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় খুলনায় শুরু হয়েছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট, দোকানপাট, শপিংমল, সাপ্তাহিক হাট এবং বেসরকারি অফিস।

খুলনা রেলস্টেশনে ট্রেনের আগমন ও বহির্গমন বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও