সিরাজগঞ্জে কোকেনসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৮০ গ্রাম কোকেনসহ চার শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। উদ্ধারকৃত কোকেনের বাজার মূল্য প্রায় ৫৮ লাখ টাকা। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উল্লাপাড়া উপজেলার সুবৌদ্য মরিচ গ্রামের ইয়াছিন প্রামাণিকের ছেলে আব্দুল জব্বার (২৪), কৈবর্ত্তগাঁতী গ্রামের হাজী আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩১), শুকলাহাট এলাকার মৃত মন্টু রাম হালদারের ছেলে বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) ও পাবনা জেলার ভাগুড়া থানার ময়দানদীঘি এলাকার গোলাম মোস্তফার ছেলে জাহিদ হাসান (৪০)।

গতকাল দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও