চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. সুলতানা রাজিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।