রাবিতে ভর্তি পরীক্ষা এগিয়ে আসবে তিন মাস, হতে পারে জানুয়ারিতে

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, এ বছর আগেভাগেই ভর্তি পরীক্ষা নেয়ার সম্ভাবনা বেশি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজান শুরু হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির আগেই পরীক্ষা নেয়া হতে পারে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তিন মাস এগিয়ে আসবে।

গত বছরের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটিতে থাকা তিনজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হয়ে চলে শেষ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, এ বছর আগেভাগেই ভর্তি পরীক্ষা নেয়ার সম্ভাবনা বেশি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজান শুরু হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির আগেই পরীক্ষা নেয়া হতে পারে।

ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন না থাকার সম্ভাবনা বেশি। প্রয়োজনে শিফট বাড়ানো হবে। দুই শিফটের জায়গায় তিন বা চার শিফটে পরীক্ষা নেয়া হবে।

একই ধরনের তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন। তিনি বণিক বার্তাকে বলেন, নির্বাচনের আগেই ভর্তি পরীক্ষা নেয়া হবে। খুব দ্রুতই ডাকা হবে ভর্তি পরীক্ষা কমিটির মিটিং। সেখানে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গত বছরের তথ্যানুযায়ী, প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা ও চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা) ১,১০০ টাকা আর ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটে ১,৩২০ টাকা ছিল। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে ভর্তিচ্ছুদের মেধা মূল্যায়ন করা হয়েছিল।

আরও