বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মুঠোফোনে ছবি তুলতে গিয়ে বন্যহাতির আক্রমণে আব্দুস সালাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুস সালাম পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম।