আশুগঞ্জে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে মেঘনায় বাল্কহেড ডুবে গেছে

ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, সিলেট থেকে ঢাকামুখী একটি সিলেকশন পাথরবোঝাই বাল্কহেড মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় আশুগঞ্জ–ভৈরব রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে পণ্যবোঝাই একটি বাল্কহেড রেলসেতুর পিলারে ধাক্কা লেগে নদীতে ডুবে গেছে। আজ শনিবার (১৪ জুন) ভোরে আশুগঞ্জ ভৈরব দ্বিতীয় রেলসেতুর ২ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে এমভি রিফাত ইসলাম নামের বাল্কহেডটির।

ধাক্কা লাগার পর বাল্কহেডটির মাঝখানে ভেঙে গিয়ে নদীতে তলিয়ে যায়।

ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, সিলেট থেকে ঢাকামুখী একটি সিলেকশন পাথরবোঝাই বাল্কহেড মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় আশুগঞ্জ–ভৈরব রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ধাক্কার কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি ডুবে যায়।

তবে এতে কেউ হতাহত হননি বা কেউ নিখোঁজও নেই।

খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএর সদস্যরা অভিযান চালাচ্ছেন।

আরও