নওগাঁয় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

২০২২ সালের ১১ জুলাই বিকেলে আব্দুস সালাম জেলার পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের পশ্চিম পাশ থেকে এক কিশোরীকে সিএনজি (অটোরিকশা) যোগে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। ঘটনায় কিশোরীর বাবা পত্নীতলা থানায় মামলা করলে র‍্যাব অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে।

নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। এ মামলার আরো তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালাম নওগাঁ সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকেলে আব্দুস সালাম জেলার পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের পশ্চিম পাশ থেকে এক কিশোরীকে সিএনজিযোগে (অটোরিকশা) অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। ঘটনায় কিশোরীর বাবা পত্নীতলা থানায় মামলা করলে র‍্যাব অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে।

তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামিদের উপস্থিতিতে আব্দুস সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। তবে বাকি ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

আরও