মানিকগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় কালিগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ওই দুই শিশু হলো, গিলন্ড এলাকার আজগর আলী মন্ডলের তিন বছর বয়সী ছেলে মোহম্মদ জুনায়েদ মন্ডল ও আকবর আলী মন্ডলের আড়াই বছর বয়সী ছেলে মোহাম্মদ জামিল মন্ডল। মৃত জুনায়েদ ও জামিল চাচাতো ভাই।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে দুই ভাই বাড়ির পাশের মাঠে খেলছিল। এ সময় তারা বাড়ির পাশে কালীগঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা নদীতে দুই শিশুকে ভাসতে দেখে। অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও