এরই মধ্যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর। এতে প্রবল ঢেউয়ে টিকতে না পেরে পটুয়াখালীর মহীপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছধরা ট্রলার। গতকাল সকাল থেকে একের পর এক ট্রলার প্রায় মাছশূন্য অবস্থায় এ নদীতে ভিড়তে শুরু করে। দীর্ঘ নিষেধাজ্ঞার পরও সমুদ্রে মাছের আকাল থাকায় নতুন করে ধারদেনায় জর্জরিত হয়ে পড়ছেন জেলেরা। নিষেধাজ্ঞাকালে সমুদ্রে অসাধু জেলেদের মাছ শিকার ও ট্রলিং ট্রলারের অবাধ বিচরণের কারণে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না বলে দাবি তাদের।