চাঁপাইনবাবগঞ্জে ককটেলসহ জামায়াতের ১৬ কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকা থেকে ককটেল ও গানপাউডারসহ ১৬ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল ৭টার দিকে চরমোহনপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল ও আধা কেজি গানপাউডার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটী বড়িপাড়ার  মো. ওমর আলীর ছেলে মো. মামলত হোসেন (৪৪), ঘাটিয়ালপাড়ার মৃত আসাদের ছেলে এহসান আলী (৭২), মহাডাঙ্গার আনোয়ারুল ইসলামের ছেলে মোমিন ইসলাম (২৫), নামোশংকারবাটি ঘাটিয়ালপাড়ার মৃত মঈন উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (৬৩), চরইসলামপুরের ইউসুফ আলীর ছেলে আব্দুল মালেক (৪০), মহাডাঙ্গার মঞ্জুর আলীর ছেলে তুকচমারুল হক (৩২), বড়িপাড়ার আলতাফ হোসেনের ছেলে আব্দুল হাদি ওরফে হাবিব (৪০), ঘাটিয়ালপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৫২), ইমদাদুল হকের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫), মহাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে মাসুদ আলম (৪৮), উপর-রাজারামপুরের সাদিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের (৩৫), ভবানীপুরের মৃত মহসিন মোল্লার ছেলে আমিরুল ইসলাম (৫৫), কালিনগ গ্রামের আজাহার আলীর ছেলে ইসরাফিল হক (২৯), চরমোহনপুরের মোজাম্মেলের ছেলে  ফারুক হোসেন (৪০), মোহনপুরের মৃত মোন্তাজ আলীর ছেলে শাহজাহান আলী (৫২) ও ভবানীপুরের মৃত ফজলুর রহমানের ছেলে মফিজুর রহমান (৫১)।

সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে চরমোহনপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে জামায়তের ১৬ কর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল ও আধা   কেজি গানপাউডার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে।

আরও