দেশে আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইলে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এছাড়া হালকা কম্পন অনুভূত হলেও এর প্রভাব তেমন বেশি ছিল না।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সেই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।