ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরদিন ফল জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) অফিশিয়াল ওয়েবসাইটে ভিড় করেছেন বিপুলসংখ্যক দর্শনার্থী। ইসি সূত্রে জানা গেছে, আজ একদিনেই ওয়েবসাইটে ভিজিট হয়েছে ১৫ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৩৬২ বারের বেশি।
তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা পর্যন্ত ওয়েবসাইটে কোনো ফল প্রকাশ করা হয়নি। সেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল দেখার জন্য আলাদা তিনটি অপশন থাকলেও একটিতেও আপডেট পাওয়া যায়নি।
ইসির আইটি দফতরের এক কর্মকর্তা বলেন, কমিশন থেকে সিদ্ধান্ত এলে ফল প্রকাশ করা হবে। সাধারণত চূড়ান্ত গেজেট প্রকাশের পর ফল ওয়েবসাইটে দেয়া হয়। তার আগে প্রকাশের সুযোগ নেই।
নির্বাচন ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গেজেট প্রকাশের পর খুব দ্রুত ওয়েবসাইটেও ফল দেয়া হবে।