নেই যানবাহনের চাপ, ঢাকা-রংপুর মহাসড়কে এবার স্বস্তির ঈদযাত্রা

শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়কের প্রবেশ পথ গোবিন্দগন্জ ও পলাশবাড়ীতে যানবাহনের চাপ সাময়িকভাবে কিছুটা বাড়লেও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসারের তৎপরতায় কোথাও যানজট দেখা যায়নি।

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। বছরের এ দুই উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত মানুষ জীবনের ঝুঁকি নিয়েই ছুটে যান স্বজনদের কাছে। ঘরমুখো এ মানুষদের প্রতিবছরই যানবাহনের চাপে মহাসড়কে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তবে এবার সেই চাপ না থাকায় অনেকটাই স্বস্তিদায়ক যাত্রা করছেন উত্তরবঙ্গের মানুষ ।

শুক্রবার (২৮ মার্চ) ঢাকা-রংপুর মহাসড়কের প্রবেশ পথ গোবিন্দগন্জ ও পলাশবাড়ীতে যানবাহনের চাপ সাময়িকভাবে কিছুটা বাড়লেও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসারের তৎপরতায় কোথাও যানজট দেখা যায়নি। রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতেই গন্তব্যে পৌঁছাচ্ছে।

এবারের মহাসড়কের চিত্র অনেকটাই ভিন্ন। সাসেক-২ প্রকল্পের আওতায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলোও চালু করা হয়েছে। ফলে মহাসড়কে যান চলাচল অনেকটাই নির্বিঘ্ন হয়েছে।

গোবিন্দগন্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর আহমেদ জানান, আজ শুক্রবার সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। যানজট নিরসণে আমরা কাজ করছি। যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই গন্তব্যে যাচ্ছে।

আরও