যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সমাপ্তির জন্য ধৈর্য ধরতে হবে: জ্বালানি উপদেষ্টা

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম দিন সম্পন্ন হয়েছে। এ বৈঠক থেকে প্রত্যাশিত ফলাফলের জন্য আলোচনার পরিসমাপ্তি পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে উপদেষ্টা লিখেন— ‘সহকর্মী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এর সাথে কথা হয়েছে। তিনদিন ব্যাপী যুক্তরাষ্ট্র - বাংলাদেশ বাণিজ্য আলোচনার প্রথম দিন আজ অতিবাহিত হয়েছে। আগামীকাল ও পরশু আলোচনা চলবে।

প্রথম দিনের আলোচনার পরিধি ছিল ব্যাপক। যুক্তরাষ্ট্রের পক্ষে কৃষি, বাণিজ্য, জ্বালানি, মেধাস্বত্ব, সহ সকল সেক্টরের প্রতিনিধি উপস্থিত ছিল। আমাদের প্রতিনিধিদল তাদের সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে ও তাদের বক্তব্য শুনেছে।

আগামীকাল মার্কিন বাণিজ্যমন্ত্রীর সাথে আমাদের বাণিজ্য উপদেষ্টার বৈঠক হবে।

এখন আমাদের আলোচনার পরিসমাপ্তি পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।‘

আরও