ভালুকায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন, তারা হলেন আক্কাস আলী দেওয়ান (৭৫) ও হাজেরা খাতুন (৬৫)। গতকাল শুক্রবার (২৫ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন, তারা হলেন আক্কাস আলী দেওয়ান (৭৫) ও হাজেরা খাতুন (৬৫)। গতকাল শুক্রবার (২৫ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস আলী দেওয়ান ও হাজেরা খাতুনের বাড়ি ঘাটাইল উপজেলার কালমেঘা গ্রামে। ঘটনার রাতে মেয়ে রাহেলা খাতুনের সঙ্গে তার আমতলীর বাসায় যাচ্ছিলেন এ দম্পতি। পথে শিশু সন্তানসহ রাহেলা মহাসড়ক পার হয়ে যান। কিন্তু পেছনে থাকা আক্কাস আলী দেওয়ান ও হাজেরা খাতুনকে ঢাকাগামী শাহ্জালাল পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া। তিনি জানান, পরিবার রাজি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। ওই ঘটনায় মামলা হয়েছে।

আরও