কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

গতকাল সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশে সাপটি দেখা গেলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে সাপটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করে। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।’

আরও