রাজধানীতে সেনাবাহিনীর অভিযান, ‘হিটলু বাবু’ গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

রাজধানীর মাটিকাটা এলাকায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর সক্রিয় সদস্য।

সোমবার (২০ মে) দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বিশেষ এ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ৩ টি স্বয়ংক্রিয় পিস্তল, ১ টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হিটলু বাবু গ্যাংয়ের ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে ওই গ্যাং সদস্যরা গ্রেফতার এড়ানো অসম্ভব বুঝে টহল দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়েন। পরে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

আরও