কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি। তবে চুরির উদ্দেশ্যে রেললাইনের বিয়ারিং প্লেট খুলে নেয়া ও রেল সেতুর ক্রটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে মত দিয়েছে তদন্ত কমিটি। গতকাল রেলওয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সদস্য এবং রেলওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এর আগে ১৭ মার্চ দুর্ঘটনার পর রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রধান মো. শহিদুল ইসলাম জানান, তদন্ত কার্যক্রমের প্রাথমিক কাজ শেষ হয়েছে। দুটি কারণে দুর্ঘটনা ঘটেছে। প্রধান কারণ, রেললাইন থেকে বিয়ারিং প্লেট খুলে ফেলা। নাশকতার উদ্দেশ্যে বিয়ারিং প্লেটগুলো খুলে ফেলা হয়েছে বলে মনে হয়নি।