কাশিমপুর কারাগারে উত্তেজনা সেনাবাহিনীর টহল

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। ভেতরে থাকা কয়েদিরা উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানা গেছে।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। ভেতরে থাকা কয়েদিরা উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানা গেছে। এ সময় ভেতরে গুলির শব্দ শুনে কারা ফটকের বাইরে সাধারণ মানুষ ও মুক্তিপ্রাপ্ত কয়েদির স্বজনরা ভিড় করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে কারা ফটক। গতকাল বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, কাশিমপুর কারা ফটকে জামিনে মুক্ত কয়েদিদের স্বজনরা অপেক্ষা করছিলেন। দুপুরে কারাগারের ভেতর উত্তেজনা দেখা দেয়। এ সময় গুলির শব্দ শুনতে পান বাইরে থাকা লোকজন। পরে বাইরে থাকা স্বজনরাও উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে সেনাবাহিনীর টহলরত সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সেনাবাহিনীর গাজীপুর জোনের আর্টিলারি ব্রিগেডের মেজর হায়দার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখন স্বাভাবিক রয়েছে।’

আরও