ইরান থেকে প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশীদের প্রথম দল পাকিস্তানে পৌঁছেছেন

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনেচ্ছু অন্য বাংলাদেশীদের ফেরত আসার বিষয়ে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানে বসবাসরত প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশীদের প্রথম দলটি (মোট ২৮ জন) সড়ক পথে ইরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা করে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন। পাকিস্তান সরকারের সহযোগিতায় তারা সীমান্ত থেকে শিগগিরই করাচি পৌঁছাবেন। সেখান থেকে বিমানযোগে তারা বাংলাদেশে ফিরে আসবেন।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনেচ্ছু অন্য বাংলাদেশীদের ফেরত আসার বিষয়ে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। দূতাবাস ইরানে অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুদ্ধের শুরুতেই দূতাবাসের সঙ্গে নাগরিকদের যোগাযোগের সুবিধার্থে দূতাবাস দুটি হটলাইন নাম্বার চালু করে।

আরও