কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল দুপুরে উপজেলার ছয়সুতি ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন ছয়সুতি ইউনিয়নের লনাবাইত গ্রামের মৃত হাজি শামসুল হকের ছেলে মো. শিশু মিয়া (৫৮) ও নোয়াগাঁও এলাকার মৃত চান মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৩)।
র্যাব জানায়, গতকাল দুপুরে ছয়সুতি ইউনিয়নের পৃথক দুই স্থানে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলার প্রক্রিয়া চলছে।