কুমিল্লায় ১৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

কুমিল্লায় ১৭ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে দাউদকান্দি উপজেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন দেবিদ্বার উপজেলার এলাহবাদ গ্রামের মো. সামছুল হকের ছেলে ডা. রেজাউল হক ও শরিয়তপুরের ঘোষাইরহাট থানার বড় কাছনা গ্রামের ওমর আলী ফরাজীর ছেলে মো. ধলু মিয়া ফরাজী।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি প্রাইভেট কার আটক করে। পুলিশ প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে এর ভেতরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে দাউদকান্দি থানার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ডা. রেজাউল হক আগেও ইয়াবা পাচারকালে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় একটি মামলা রয়েছে।

আরও