গতকাল সকালে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয়ভাবে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ গত ৩০ এপ্রিল সন্ধ্যায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৬১ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফা বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বাড়ানো ও কমানো হয়েছিল ২৯ বার।