নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা কর্মচারীর জামিন

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি ফতুল্লার প্রকৌশলীসহ আট কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি ফতুল্লার প্রকৌশলীসহ আট কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এ জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়েছেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।

আরও